১৭ সেপ্টেম্বর ২০১২ - ১৯:৩০

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলাম অবমাননাকর চলচ্চিত্র নির্মাণে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর যে কোনো ভূমিকা ছিল না তা তাদেরকে কাজেকর্মে প্রমাণ করতে হবে; শুধুমাত্র মুখের বুলি যথেষ্ট নয়।

বার্তা সংস্থা আবনা : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলাম অবমাননাকর চলচ্চিত্র নির্মাণে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর যে কোনো ভূমিকা ছিল না তা তাদেরকে কাজেকর্মে প্রমাণ করতে হবে; শুধুমাত্র মুখের বুলি যথেষ্ট নয়। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর নেতারা দাবি করছে, ইসলাম অবমাননার ঘটনায় তাদের কোনো হাত ছিল না। কিন্তু তারা এ জঘন্য কাজের নিন্দা জানাচ্ছে না।

তিনি আজ (সোমবার) তেহরানে সামরিক ক্যাডেটদের এক পাস আউট অনুষ্ঠানে আরো বলেছেন, "বলদর্পী শক্তিগুলোর পাশাপাশি ইহুদিবাদী ইসরাইল বিশ্বব্যাপী ইসলাম বিদ্বেষ ছড়িয়ে দেয়ার যে নীতি গ্রহণ করেছে সে সম্পর্কে জাতিগুলো জেগে উঠেছে। কাজেই আমেরিকা ও সুনির্দিষ্ট কিছু ইউরোপীয় দেশকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে এসব দেশে আর কোনোদিন ইসলাম অবমাননার ঘটনা না ঘটে। পাশ্চাত্য ইসলাম অবমাননা রোধ করতে না পারলে বুঝতে হবে তারা নিজেদের নির্দোষ বলে দাবি করলেও সত্যিকার অর্থে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য এসব দেশের নেতারাই দায়ী।"

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ২০১১ সালের গোড়ার দিকে মুসলিম দেশগুলোতে যে ইসলামী জাগরণ শুরু হয়েছে তাতে পাশ্চাত্য চরম হতাশায় ভুগছে ।  পশ্চিমা দেশগুলোতে একের পর এক ইসলাম অবমাননার ঘটনাকে ওই হতাশার ফল বলে উল্লেখ করেন তিনি।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, পশ্চিমা বলদর্পী শক্তিগুলো পরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে একজোট হয়েছে। এ কারণে এসব দেশ এ পর্যন্ত ইসলাম অবমাননার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না। তিনি বলেন, "পশ্চিমা দেশগুলোতে কেউ তাদের বলদর্পী ব্যবস্থার বিরুদ্ধে কথা বললেই চরম শাস্তি দেয়া হয়। অথচ ইসলাম অবমাননার ঘটনা ঘটলে বাক স্বাধীনতার ধুয়া তুলে বিষয়টি উপেক্ষা করা হয়। কাজেই সাম্রাজ্যবাদী শক্তিগুলোর কথিত বাক স্বাধীনতা আসলে ইসলাম অবমাননার হাতিয়ার।

সম্প্রতি আমেরিকায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-এর অবমাননা করে একটি চলচ্চিত্র নির্মাণ করে তার কিছু অংশ ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়েছে। ইহুদিবাদীরা এটি নির্মাণের জন্য এর নির্মাতাকে ৫০ লাখ ডলার অর্থসাহায্য দিয়েছে।# 

(সূত্র : রেডিও তেহরান)